Ideal School & College
Logo
বায়তুল আমান আদর্শ একাডেমী
Baitulaman, Faridpur
ভর্তি তথ্য Online Payment

বায়তুল আমান আদর্শ একাডেমী সম্পর্কে

বায়তুল আমান আদর্শ একাডেমী ১৯৯২ সালে প্রতিষ্ঠিত একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। এটি শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিদ্যালয়টি ফরিদপুর জেলার সদর উপজেলার অন্তর্গত একটি মনোরম পরিবেশে অবস্থিত।

আমাদের একাডেমীতে মাধ্যমিক পর্যায়ের পাঠদান করা হয়। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকগণের দ্বারা শিক্ষার্থীরা প্রতিনিয়ত উৎসাহিত ও অনুপ্রাণিত হয়। আধুনিক পাঠদানের পাশাপাশি আমরা ধর্মীয়, সামাজিক ও নৈতিক শিক্ষার উপরও বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।

আমাদের লক্ষ্য হলো একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা হবে জ্ঞানী, নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ। একাডেমীটি শিক্ষার পাশাপাশি সহ-পাঠ কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।